প্রিন্ট এর তারিখঃ Jun 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 23, 2026 ইং
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

পুনর্জাগরণ স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচে একটি পেনাল্টি থেকে গোল করতে না পারলেও পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান মেসি। আর্জেন্টিনার দুই গোলই আসে তাঁর পা থেকে। ফলে বিশ্বকাপ ইতিহাসে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ১৮-তে নিয়ে গেছেন এই তারকা ফুটবলার, যা তাকে আসরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করেছে।
পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে দলটি দারুণ ছন্দে থাকায় শিরোপা ধরে রাখার স্বপ্নও আরও উজ্জ্বল হয়ে উঠেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪